নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য
- আপডেট সময়- ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় জেলা পুলিশের ২ হাজার ১৯৬ জন সদস্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এসপি বলেন, “সকল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নারায়ণগঞ্জ জেলায় অদ্যাবধি কোনো সহিংসতা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে আরও তৎপর থাকতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত নির্বাচনী ব্রিফিং প্যারেডে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলার ৫টি নির্বাচনী আসনের ৭৯৭টি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতির পাশাপাশি ৮১টি মোবাইল পার্টি, ১৪টি স্ট্রাইকিং পার্টি এবং ১১টি স্ট্যান্ডবাই পার্টি দায়িত্ব পালন করবে। এছাড়া ৭টি থানা এলাকায় ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা তদারকিতে থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে।
এসময় তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































