একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক মুক্ত রাখতে: মোশারফ হোসেন
- আপডেট সময়- ১০:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩৫৬ বার পড়া হয়েছে

তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই..!
সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই এবং খেলাধুলা মনকে আনন্দ দেয় শরীরকে সুস্থ রাখে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া আত-তাক্বওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: মোশারেফ হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে সর্বদা প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
এসময় তিনি কদমতলী কলেজপাড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের জন্য আত-তাক্বওয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুটবল খেলার বল ও জার্সি বিতরণ করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































