সর্বশেষ:-
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার (১৫ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস
টেকনাফের হোয়াইক্যংয়ে ১২’হাজার ৬’শ পিস ইয়াবাসহ আটক-১
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ১২হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। আটককৃত হলেন নয়াপাড়া এলাকার নাছরপাড়া গ্রামের আব্দুর রহিম পুত্র আনোয়ার হোছন (৩০) শনিবার (১৪ ডিসেম্বর) সকাল
রূপগঞ্জে সিটি গ্রুপের জবর-দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের জবর-দখলের প্রতিবাদ এলাকার হাজার হাজার নারী-পুরুষ বিক্ষাভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলার তারাবো পৌরসভার রুপসী সিটি গ্রুপের কারখানার সামনে ও রুপসী-কাঞ্চন সড়কে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আমরা তারাবো পৌরবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। রুপগঞ্জের তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমানের সভাপতিত্বে আয়াজিত
না’গঞ্জে অপহৃত দুই সহোদরকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দিলো পিবিআই
ফতুল্লা(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত দুই সহোদরকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের হিজলা থানার ডিক্রিরচর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পিবিআই । প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ৮ ডিসেম্বর দুপুরের দিকে ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই সহোদর, নাঈম (৭) এবং নাবিল (৩)। এরপর পরিবারের
সালাউদ্দিন চৌধুরীসহ পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচারে থানায় অভিযোগ
এস কে সানি,নিজস্ব প্রতিবেদক ।। গাজীপুরের সুনামধন্য ব্যাবসায়ী,স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক,বিজিএমইএ ও আন্তজার্তিক এপারেল ফেডারেশনের সদস্য,বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক জনাব সালাউদ্দিন চৌধুরীর নামে কিছু অনলাইন পোর্টাল মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করে মানহানীর চেস্টা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে সালাউদ্দিন চৌধুরীর নজরে আসলে তিনি এই অনিবন্ধিত পোর্টাল এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সংবাদের পুরোটা
১৫ বছরের আমলনামায় নেতিবাচক পুলিশ সদস্যদের তালিকা চেয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর গেল ১৫ বছরে দায়ের হওয়া রাজনৈতিক মামলার হিসাব চেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে। এছাড়া পুলিশের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সিএমপিসহ দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে নেতিবাচক (জনপ্রত্যাশার পরিপন্থি) ভাবমূর্তি আছে এমন পুলিশ সদসস্যদেরও তালিকা চাওয়া হয়েছে। এর পাশাপাশি জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে মাঠ পর্যায়ে নেতিবাচক ভূমিকা নিয়ে
নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আহম্মেদ আল ইভান, ফরিদপুর জেলা প্রতিনিধি।। দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ স্লোগান কে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরেধী দিবস ২০২৪ -দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠান টি শুরু হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।এসময় জাতীয় পতাকা উত্তোলন,র্যালি,মানববন্ধনসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।
সোনারগাঁ আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম গ্রেপ্তার
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার
সাবেক ৩০ ডিসি-ইউএনও’কে নির্বাচন সংস্কার কমিশনে তলব
অনলাইন নিউজ ডেস্ক।। বিগত সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচনে কারচুপির তথ্য জানতে ৩০ জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ডেকেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা (ডিসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন উপজেলা



































































































