ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা ও নারীসহ গ্রেপ্তার-৩ গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই আ’লীগ নেতা কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে ডিসি-এসপির শ্রদ্ধা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন এশিয়ার বৃহৎ হাকালুকি হাওরে পুরোনো পরিবেশে ফিরে নিতে চায় মৌলভীবাজারের ৬০৩ টি বিদ্যালয়ে নেই কোন “শহিদ মিনার” দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন নারায়ণগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ধারী চাঁদাবাজ ‘সোর্স বাবু’ অস্ত্রসহ র‍্যাবের জালে দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মৌলভীবাজারে র‍্যাব-৯’র অভিযানে হত্যা মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার  উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ টেকনাফ সদর দম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে কলেজে ঈদের ছুটি নিয়ে বড় সুখবর স্কুলে ঈদের ছুটি কবে? জানাল মাউশি সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী জনপ্রশাসন ও প্রতিরক্ষাসহ ৫ দপ্তর নিজেই সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ পেলেন যারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিভাগ থেকেই ১০ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কমলগঞ্জে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহনন রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এআই প্রযুক্তি শুধু নতুন সফটওয়্যার নয়; এটি অর্থনীতি- কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ-৩ গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন নিজ কর্মফলের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশ্যে সাংবাদিক জুলকারনাইন আজ জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ আজ পদত্যাগের পর দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা কুষ্টিয়ায় চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ সম্ভাব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল বঙ্গভবন নয়, নতুন সরকারের শপথ এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে  নির্বাচিত নতুন সরকারের শপথ মঙ্গলবার, ১৩ দেশের সরকারপ্রধান আমন্ত্রিত  ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনাকে ফেরানোসহ যেসকল বিষয়ে কথা বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন টেকনাফে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অপহৃত কিশোর উদ্ধার দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি আজ পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদ সদস্য হলেন বাবর-পিন্টু-আজহার নারায়ণগঞ্জ-৪ আসনে তুড়ি দিয়ে চার হেভিওয়েট প্রার্থীদের উড়িয়ে এনসিপির জয় নারায়ণগঞ্জের সংসদীয় ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির জয় রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী আমির খসরু কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের জয় আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসকল বাহন সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয় ঢাকা জেলার পাঁচটি আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২,আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ-৫, আসনে বেসরকারিভাবে বিজয়ী এ্যাড. আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ-৩, আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী আজহারুল ইসলাম মান্নান কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান পটুয়াখালী-৩, আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর ভোলা-১’ জামায়াত প্রার্থীকে হারিয়ে ২য় বার জয়ী আন্দালিব রহমান পার্থ নারায়ণগঞ্জ-০১,বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী দিপু ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী শাহ আলম অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনী কর্তৃক আটক-৫ ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা কুমিল্লা-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বর্জন দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি

লৌহজংয়ে কৃষিজমি ভরাট করছে সার্থান্বেসী প্রভাবশালীর মহল

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১১:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে অন্য কৃষিজমি ভরাট করছে একটি প্রভাবশালী মহল।এতে আশপাশের কৃষিজমিগুলো ভাঙন হুমকিতে পড়েছে।জানা যায়, উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও ও খিদিরপাড়া গ্রামসংলগ্ন কৃষিজমি থেকে ড্রেজিং করে মাটি কাটা হচ্ছে।দীর্ঘদিন ধরে সোশ্যাল ইসলামী ব্যাংকে মর্টগেজ রাখা জমিতে ড্রেজিং করে আসছেন ড্রেজার ব্যবসায়ী নূরে আলম সারেঙ্গ ও তাঁর সহযোগীরা।কৃষিজমি ভরাট করতে হলে স্থানীয় ভূমি অফিস থেকে শ্রেণি পরিবর্তন করার সরকারি বিধান থাকলেও তা অমান্য করেই কৃষিজমির মাটি কাটায় হুমকিতে পড়েছে পাশে থাকা অপর কৃষকের তিন ফসলি কৃষিজমিগুলো। এই পরিস্থিতিতে কৃষিজমি রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর ছত্রছায়ায় চলত ড্রেজিং কার্যক্রম।এখন একই কায়দায় বিএনপি নেতাকর্মীর ছাত্রছায়ায় ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছেন ওই ড্রেজার ব্যবসায়ী।এ অবস্থায় অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে,লৌহজংয়ের মাইজগাঁও ও খিদিরপাড়া গ্রামের বিস্তীর্ণ জমির মাঝে শ্যালো ইঞ্জিনচালিত একটি কাটার ড্রেজারের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক ঢাকার ইসলামপুর শাখায় মর্টগেজ রাখা নিজ কৃষিজমির মাটি ড্রেজার দিয়ে উত্তোলন করে নূরে আলম সারেঙ্গ অন্য জমি ভরাটের ব্যবসা করছেন।যে জমি ভরাট করছেন, তারও শ্রেণি পরিবর্তন করা হয়নি।কৃষকরা জানান, বর্ষায় বৃষ্টির পানিতে কৃষিজমিগুলো ডুবে থাকার সুযোগে তলদেশের পাইপ অন্য জমিতে স্থাপন করে বিভিন্ন ব্যক্তির কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে নেওয়া হচ্ছে।এক জমি থেকে মাটি কেটে নিয়ে শ্রেণি পরিবর্তন না করে অন্য কৃষিজমি ভরাটের কারণে এতে পাশের জমি ভাঙনের মুখে পড়েছে।অন্যদিকে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।অভিযোগ পাওয়া গেছে,ড্রেজার ব্যবসায়ী নূরে আলম সারেঙ্গ জমির মাটি কাটায় পাশে থাকা কৃষক মোসলেম সিকদার,হাকিম শেখ,খবির মাস্টার,শামসুল হক মাস্টার ও আনোয়ার বেপারির তিন ফসলি কৃষিজমিতে ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় কৃষিজমির মালিক মোসলেম সিকদার জানান,বিগত শেখ হাসিনা সরকারের আমল থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে ভরাট ব্যবসা করছেন নূরে আলম সারেঙ্গ নামের প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ী।সে সময় আওয়ামী লীগের নেতাকর্মী শেল্টার দিয়েছেন।এখন একই কায়দায় শেল্টার দিচ্ছেন বিএনপির নেতাকর্মী।প্রতিবাদ করলে মামলা ও হামলার হুমকি দেন তারা।ফলে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।খিদিরপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন,এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতির আশঙ্কা দেখা দেওয়ায় তারা দ্রুত এই মাটিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ড্রেজিং বন্ধের দাবি জানিয়েছেন।কৃষিজমিতে ড্রেজার স্থাপনের কথা স্বীকার করে ড্রেজার ব্যবসায়ী নূরে আলম সারেঙ্গ বলেন,ড্রেজার লাগিয়েছেন,কিন্তু মাটি কাটা বন্ধ রয়েছে।বৌলতলী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো:জালাল উদ্দিন জানান,কৃষিজমি ভরাট করার আগে শ্রেণি পরিবর্তন এবং কী কারণে ভরাট করবে,তা জানানোর বিধান রয়েছে।কিন্তু কিছু ভূমিদস্যু তা অমান্য করে ভরাট করে যাচ্ছে।খবর পেয়ে নিষেধ করলেও এখন পর্যন্ত জমিতে ড্রেজার স্থাপন করা আছে বলে শুনেছেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।লৌহজংয়ের ইউএনও জাকির হোসেন বলেন,বিষয়টি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হবে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

লৌহজংয়ে কৃষিজমি ভরাট করছে সার্থান্বেসী প্রভাবশালীর মহল

আপডেট সময়- ১১:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪