ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আলোচিত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার না’গঞ্জে র‍্যাব-পুলিশের চিরুনি অভিযানে নগদ অর্থ ও বিপুল মাদক-অস্ত্রসহ আটক-১০ রাজধানীর আলোচিত ডিসি মাসুদ এবার চট্টগ্রামের এসপি পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর ফের হামলা, আহত-৩ বিদ্যুতের দাম প্রতি ইউনিটে দেড় টাকা বৃদ্ধির প্রস্তাব বিইআরসির টেকনাফে ৪৪ বোতল বিদেশি মদসহ আটক-১ কেরালার বাম দুর্গে মুসলিম তরুণী ফাতেমা তাহলিয়ার নিরংকুশ বিজয় মেয়ের জন্মদিনে আনন্দঘন মুহূর্তের পোস্টে প্রশংসায় ভাসছে পরীমণি মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন,তাকে দেয়নি: শুভেন্দু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি  নির্বাচনের ফলাফলকে ‘লুট’ ও ‘অনৈতিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন মমতা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে নরেন্দ্র মোদি যা বললেন কোনো সংবাদিক বিনা অপরাধে কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপি শপথ নিলেন ঢাকায় ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিএমপির ৩ থানায় নতুন ওসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে  শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে প্রকাশ্যে মুসল্লিকে কুপিয়ে হত্যা সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর  রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে ১৯’শ ৬৮ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য মৌলভীবাজারে পাঁচ দিনের ভারী বৃষ্টিতে ডুবছে কৃষকের স্বপ্ন আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী আইভীর দুই মামলার জামিন আদেশ আজ : হাইকোর্ট চট্টগ্রাম নগরী পানির নিচে ভাসছে না; প্রতিমন্ত্রী দেশের সবকটি জেলায় রাতেই ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি ভোজ্যতেলের দামে ফের ধাক্কা, লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম ট্রেনের নিচে পরে যাওয়া শিশুসন্তান, ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন বাবা মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গ্ৰামের পর গ্ৰাম প্লাবিত রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক আটক মৌলভীবাজারে ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড মেরিন ড্রাইভে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২ সেন্টমার্টিন কোস্টগার্ডে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১৩ পাচারকারী আটক না’গঞ্জে পর্যাপ্ত পেট্রল আছে, যানবাহন না থাকায় অলস সময় কাটাচ্ছে পাম্প কর্মীরা কিংবদন্তী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ কুলাউড়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় সিগারেট জব্দ কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল ডিগ্রি কলেজ না’গঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের না’গঞ্জে সাত খুনের ১যুগ পেরিয়ে গেলেও বিচারের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার সেন্টমার্টিনে কোস্টগার্ডের পৃথক অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক-১ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত-৪, আহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ চোরাই পণ্য জব্দ টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী রাসেল আটক টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি ইদ্রিস গ্রেপ্তার ভেড়ামারায় স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, কারন ছাড়া অনুপস্থিত ২ ডাক্তারকে শোকজ কুষ্টিয়ায় নিখোঁজের ১দিন পরে বাগানে মিলল যুবকের মরদেহ শ্রীমঙ্গলে ভারতীয় পন্য এস এ পরিবহন থেকে উদ্ধার রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ আগুন ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান আর নেই রাজধানী ঢাকা জেলার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন ডিসি নিয়োগ টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ  কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক ভেড়ামারায় ক্লিনিক মালিকের রহস্যময় আত্মহত্যা সংবাদপত্রের স্বাধীনতা হরণে কারো সাথে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা না’গঞ্জে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: কেন্দ্র পরিদর্শনে ডিসি  নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্রসচিবকে অব্যহতি কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজীতে বন্ধ হলো ভাঙারি পণ্যের রিসাইক্লিং কারখানা টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার

শিমুলিয়া ঘাটে বিএনপি নেতা-কর্মীদের চাঁদা তোলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আওয়ামী লীগ নেতার ইজারা নেওয়া শিমুলিয়া ঘাট দখলে নিয়ে জোর করে টাকা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে,উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনির নেতৃত্বে তার অনুসারীরা দখলবাজির এ কাজ করছেন।তাদের এমন কর্মকান্ডে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির অন্য নেতাকর্মীরা।ইজারাদার সূত্রে জানা যায়,পদ্মা সেতু চালু হওয়ার আগে শিমুলিয়া ফেরিঘাটটি যাত্রী পারাপারের জন্য ব্যবহার হতো। সেতু উদ্বোধনের পর ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।তবে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ভ্রমণে আসেন।চলতি অর্থবছরে বিআইডব্লিউটিএর কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের ইজারা নেন।সেই সঙ্গে আলাদা করে ৮ লাখ টাকায় এখানকার দুটি ট্রলার ঘাট এবং ১০ লাখ টাকায় একটি মাছঘাটেরও ইজারা নেন তিনি।সরকারি বিধি মেনে ঘাটের কার্যক্রম চলছিল।গত ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়।এরপর দলটির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।এ সুযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সমন্বিত একটি দল ঘাটের সব ব্যবসা তাদের দখলে নেয়।গত ১৬ আগস্ট ঘাটের পার্কিং,ট্রলার ঘাট, দোকান,রেস্তোরাঁ থেকে কাউসার ও জনির লোকজন টাকা তুলতে শুরু করেন।পরদিন ঘাটের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মেহেদি হাসানকে বিএনপির ওই চক্রটি মারধর করে ঘাট থেকে বের করে দেয়।পরে ইজারাদার বিএনপি নেতা কাউসার তালুকদারের সঙ্গে সমঝোতায় আসেন।মোট আয়ের ১৬ ভাগের ৬ ভাগ কাউসার তালুকদারকে দিতে রাজি হন তিনি।তবে কাউসার তালুকদার শর্ত দেন যে,তার ছেলেরা ঘাটের টাকা তুলবে।গত সোমবার বিকেলে শিমুলিয়া ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,ঘাটের পার্কিং মাঠের প্রবেশমুখে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল,প্রাইভেট কার থামিয়ে টাকা তুলছেন।স্থানীয়রা জানান,তারা কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির লোক।দিনপ্রতি ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন তারা।ঘাটের দোকানিরা জানান,প্রতিদিন পার্কিং এরিয়া থেকে ৩০ হাজার টাকা তোলা হয়।এ ছাড়া মাঠে ১৫টা বড় খাবার হোটেল এবং আড়াইশ বিভিন্ন পণ্যের ছোট দোকান রয়েছে।এসবের মধ্যে হোটেল থেকে প্রতিদিন দুই হাজার এবং ছোট দোকান থেকে ২৫০ টাকা করে ভাড়া তোলা হচ্ছে।টাকা তোলার দায়িত্বে রয়েছে কাউসারের অনুসারী কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহান মৃধা,ছাত্রদল নেতা মিলন ঢালী,ইউনিয়নটির ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইলিয়াস মাদবর ও স্বেচ্ছাসেবক দলের নেতা অনিক হোসেন।মাছঘাট থেকে টাকা তুলছেন লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সোহাগ মৃধা।ট্রলার ঘাট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ খান এবং বাসস্ট্যান্ড দখল করে শ্রমিক দলের নেতা জাকির হোসেন টাকা আদায় করছেন।শিমুলিয়া ঘাটের ইজারাদার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা বলেন,মাছঘাট,ট্রলার ঘাট,শিমুলিয়া ঘাট সব কিছুই কাউসার তালুকদার ও তার লোকজনের দখলে রয়েছে।আমরা কোটি টাকা বিনিয়োগ করেছি। অথচ তারা বিনিয়োগ ছাড়াই ৩০ ভাগের বেশি আমাদের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছেন।তাদের লোকজন দিয়ে টাকা তুলছেন।তারা এখনো আমাদের ভাগের টাকা দেননি।সোহান মৃধা বলেন, ‘আমি একদিন ঘাটে গিয়েছিলাম।কাউসার তালুকদার চারজনকে ঘাটের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।আমি এগুলোর মধ্যে নেই।ঘাট দখলের অভিযোগের বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা কাউসার তালুকদার বলেন,কিছু ছাত্র,পোলাপান ঘাটে এসে ইজারাদারদের বিরক্ত করছিল। ব্যাপারটি নিয়ে ইজারাদার ও ইউএনও সাহেবের সঙ্গে বসেছিলাম।ইউএনও সাহেব সরকারি ইজারা যেন নষ্ট না হয়,সে ব্যাপারে আমাদের দেখে রাখতে বলেছেন।টাকা তুলে ভাগ বাটোয়ারা করে নেওয়ার বিষয়টি মিথ্যা।জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন,দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় কাজ করবেন,তাদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন বলেন,আমরা বারবার ব্রিফিং করে বলে দিয়েছি,আমাদের পার্টির কোনো নেতাকর্মী যদি এমন অপকর্ম করে সেটি আমরা বরদাস্ত করব না।আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জাকির হোসেন বলেন,সরকার পতনের কয়েকদিন পর ঘাটের বিষয় নিয়ে কাউসার সাহেব ও তার লোকজন আমার কাছে এসেছিলেন।আমি এ ব্যাপারে তাদের পুলিশ এবং বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলতে বলেছি।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

শিমুলিয়া ঘাটে বিএনপি নেতা-কর্মীদের চাঁদা তোলার অভিযোগ

আপডেট সময়- ০৬:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪