সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, ফিচার, বড়লেখা, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট, স্বাস্থ্য কথা
বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক (কন্যাশিশুর) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে নবজাতক লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































