আড়াইহাজার প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
নিহতরা হলেন—একই এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসার (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সবজেল বলেন, বিকেলে দিকে শিশুদের খুঁজে পাচ্ছিলো তার পরিবারের সদস্যরা। বহু খোজাখুজি এক পর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এর পরবর্তীতে পুকুরে নেমে একে একে চার শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এসময় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেবার পর পরীক্ষা করে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা কোনো অভিযোগ না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলেও জানান ওসি।





































































































