সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ঈশ্বরদী, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পাবনা, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, রাজনীতি
পুলিশের কড়া নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মামুনুর রহমান,
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফের প্রকাশ্যে এসেছে দলটির অভ্যন্তরীণ বিভাজন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি দুই পক্ষ পৃথকভাবে পালন করায় সম্ভাব্য উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর তৃনমূল বিএনপির অনুসারীরা পৃথক পৃথক স্থানে সমাবেশ ও পতাকা উত্তোলন করেন। হাবিবুর রহমান হাবিব অনুসারীরা শহরের পোস্ট অফিস মোড়ে এবং জাকারিয়া পিন্টু অনুসারীরা রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের সঙ্গে বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্যদের মোতায়েন করা ছিলো।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক শোভাযাত্রার ঘোষণাও রয়েছে। জননেতা জনাব জাকারিয়া পিন্টু অনুসারীরা মঙ্গলবার বিকেলে এবং হাবিবুর রহমান হাবিব অনুসারীরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শোভাযাত্রা করবে বলে জানানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক কর্মসূচি থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তারা কর্মসূচি পালন করা হয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































