সর্বশেষ:-
নারায়ণগঞ্জ জেল হাজতে কারাবন্দী আ’লীগ নেতার মৃত্যু
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ জেলা হাজতে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং ১৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রয়াত চান শরীফ সরদারের ছেলে। কারা কর্তৃপক্ষ
নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বাবুর্চিকে প্রকাশ্যে সড়কের উপর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।নিহত ব্যক্তির নাম রায়হান মোল্লা। ৫০ বছর বয়সী রায়হান প্রয়াত মেছের আলীর ছেলে, পেশায় বাবুর্চি। পুলিশ জানায়,
সিস্টেমের ত্রুটিসহ ভালো দিকগুলো তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন: ডিসি
বিশেষ প্রতিনিধি।। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও সার্টিফিকেট বিতরণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ‘হানিফ খান’ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক(ডিসি) রায়হান কবির। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সার্টিফিকেট
নতুন শিক্ষাবর্ষের ১১ দিন পার: এখনো ৩ কোটিরও বেশি শিক্ষার্থী বইয়ের সংকটে
অনলাইন ডেস্ক।। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও মাধ্যমিক স্তরের প্রায় ৩ কোটি পাঠ্যবই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা চরম বই সংকটে রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও মুদ্রণ ও সরবরাহজনিত জটিলতায় তা নিয়ে সংশয়
গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কাজ করছে: ডিসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-গণভোট অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং ঐতিহাসিক হবে..! বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেছেন, গণভোটের প্রচার-প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে সরকার কাজ করছে। জুলাই সনদ বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ সিল দেওয়ার সুযোগ থাকবে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক(ডিসি) সম্মেলন কক্ষে
নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ-৮
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বহুজাতিক সিমেন্ট কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ৮ জন শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাটিতে এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ। আহতরা
নারায়ণগঞ্জে যুবদল-ছাত্রদল সংঘর্ষ: আটকের পর মুচলেকায় মুক্তি
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের পর আটক সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ সাতজন মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। শনিবার (১০ জানুয়ারি) রাত নয়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এর আগে সেহাচর লালখা এলাকায় দুপুরে সংঘর্ষের পর
নারায়ণগঞ্জে আধুনিক ফায়ার স্টেশনের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ‘শিবু মার্কেট মডার্ণ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ফতুল্লার জালকুড়ি এলাকায় নবনির্মিত এ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ বিপদে পড়লে অনেক সময় কোথাও থেকে সাড়া না পেলেও
অদম্য স্বপ্নের সারথি জয় দাসের ‘দ্য সিক্রেট টু সাকসেস’ ও একুশ শতকের তারুণ্য’
বিশেষ প্রতিবেদক।। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক মানসিকতা এবং রণকৌশল। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী যখন ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের লক্ষ্য নিয়ে অনিশ্চয়তার দোলাচলে দুলছে, ঠিক তখনই ২০২৫-এর বইমেলায় আলোর মশাল হয়ে এসেছে জে.এম. জয় দাসের নতুন বই *”দ্য সিক্রেট টু সাকসেস” (The Secret to Success)।*
আমি আপনাদেরই সন্তান, এ-ই মা-মাটির সন্তান: কাসেমী
নিজস্ব সংবাদদাতা: আমি আপনাদেরই সন্তান, এ-ই মাটির সন্তান। এ-ই দেওভোগ মাদ্রাসার নাম আসলে, আমার বুকের ভেতর চিনচিন করে উঠে। কিছুই করতে পারি নাই, কোনো সুযোগ আসে নাই। এ-ই মাদ্রাসার জন্য কিছু করতে পারি নাই। আর এলাকার কথা তো প্রশ্নেই আসে না। আমার মতো এমন নগণ্য মানুষটাকে আল্লাহ-তাআলা যেহেতু দুইবার সুযোগ দিয়েছে। ২০১৮ সালে পরিবেশ ছিলো



































































































