শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ঢাকার পর এবার নারায়ণগঞ্জে মিললো গুলির খোসাসহ অত্যাধুনিক পেনগান

রাজধানী ঢাকায় উদ্ধারের পর এবার নারায়ণগঞ্জে উদ্ধার হলো অত্যাধুনিক  মরনাস্ত্র ‘পেনগান’। গুলির খোসাসহ একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

রোববার (১৪ জুন) দুপুরে র‍্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার(১৩ জুন) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গুলির খোসাসহ পয়েন্ট ‘টু টু’ বোরের এই অত্যাধুনিক ক্ষুদ্র ‘পেনগান’ অস্ত্রটি উদ্ধার করে র‌্যাব-১১’র অভিযানিক দল।

র‌্যাব-১১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় স্থানীয় একটি মাদকের স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে পেনগানসহ গুলির খালি খোসা উদ্ধার করা হয়।  উদ্ধার করা পেনগান ও তার খালি খোসার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ৭ এপ্রিল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে একই ধরণের একটি ‘পেনগান’ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...