নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০
- আপডেট সময়- ০৬:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জুন) সকালে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে বৃহস্পতিবার(২৫ জুন) রাতে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাসেল বাহিনীর লোকজন হামিদ বাহিনীর লোকজনের ওপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর সদস্যরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং বর্তমানে এলাকাটি স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































