শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি

নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি

 

নবম জাতীয় বেতন স্কেল। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

নবম জাতীয় বেতন স্কেল বা বেতন স্কেল ২০২৬-এর অসংগতি ও বৈষম্য দূর করতে ৯ দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম সই করেছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান প্রস্তাবিত বেতন কাঠামোয় বিভিন্ন গ্রেডের মূল বেতনের ব্যবধান অত্যন্ত কম। যেমন ২০তম ও ১৯তম গ্রেডে মাত্র ৫০০ টাকা এবং ১৮তম ও ১৭তম গ্রেডে মাত্র ৪০০ টাকা ব্যবধান রাখা হয়েছে। এতে পদোন্নতি ও অভিজ্ঞতার যথাযথ স্বীকৃতি নিশ্চিত হচ্ছে না বলে দাবি করেছে সংগঠনটি। এ কারণে প্রতিটি গ্রেডের মূল বেতনের ব্যবধান যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৬তম থেকে ২০তম গ্রেডে ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাবে জুনিয়র ও সিনিয়র কর্মচারীদের মধ্যে আর্থিক অসামঞ্জস্য তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ বৈষম্য দূর করতে সব গ্রেডের জন্য অভিন্ন নীতিমালা চালুর দাবি জানানো হয়েছে।

বিশেষ করে ১৬তম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে ১৫তম গ্রেডে গেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে এ বৈষম্য নিরসনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ভাতা ও পদোন্নতি সংক্রান্ত দাবির মধ্যে প্রায় ১১ বছর ধরে অপরিবর্তিত থাকা শিক্ষা ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। সংগঠনটি এক সন্তানের জন্য ২ হাজার এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা শিক্ষা ভাতা নির্ধারণের দাবি জানিয়েছে। পাশাপাশি শ্রান্তি ও বিনোদন ভাতার মতো নতুন মূল বেতনের ধাপ অনুযায়ী উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৈশাখী ভাতা প্রস্তাবিত ১৫ শতাংশের পরিবর্তে মূল বেতনের ৩০ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। এক্ষেত্রে সর্বনিম্ন ৬ হাজার ও সর্বোচ্চ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিকল্প হিসেবে আগের ২০ শতাংশ বহাল রাখার দাবিও জানানো হয়েছে।

একই সঙ্গে উন্নীত গ্রেডকে উচ্চতর গ্রেডের বিকল্প হিসেবে বিবেচনা না করে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে উচ্চতর গ্রেড দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি।

অবসরকালীন সুবিধার ক্ষেত্রে ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকরি পূর্ণ হলেই পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটিসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারীদের সমর্পিত পেনশন ফেরতের সময়সীমা ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করার অনুরোধ জানানো হয়েছে।

দাবিগুলো দ্রুত বিবেচনার পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে পর্যালোচনা কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...