শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন

 

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় সহকারী পরিচালক মাহবুবুরের

বয়স জালিয়াতি করে বিআরটিএতে চাকরি

 

 

জালিয়াতি করে নিজের বয়স কমিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) চাকরি নেওয়ার পর দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন সহকারী পরিচালক(ইঞ্জি:) মো. মাহবুবুর রহমান। নিজ নামে ও বেনামে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন বলেও তথ্য সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

২০২৪ সালে সড়ক ও মহাসড়ক বিভাগের ততকালীন সচিবের কাছে এমন লিখিত অভিযোগ আসার পর মন্ত্রণালয় তদন্তেরও উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সময়ে লিখিত অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার বিআরটিএ অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত মো. মাহবুবুর রহমানের দাখিল করা এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে মাহবুবুল আলম এবং জন্মতারিখ উল্লেখ আছে ২ নভেম্বর ১৯৭৬।

জাতীয় পরিচয়পত্রে তার নাম উল্লেখ রয়েছে মো. মাহবুবুর রহমান এবং জন্মতারিখ ২০ ফেব্রুয়ারি ১৯৮৩। এনআইডি নম্বর ২৩৯১৬৬৫৬২৩। অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে তার এসএসসি পাসের সার্টিফিকেটের ফটোকপি, টেবুলেশন শিটের ফটোকপি ও তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করেছেন সেই অভিযোগকারী।

অভিযোগে বলা হয়েছে, এ কর্মকর্তা মিথ্যা তথ্য দিয়ে ২০১২ সালে বিআরটিএ বরিশাল অফিসে চাকরিতে যোগ দেন। পরে সাতক্ষীরা, খাগড়াছড়ি, কেরানীগঞ্জ, পিরোজপুর এবং ঝালকাঠিতে কর্মরত ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দীর্ঘদিন কর্মরত থেকে অনিয়ম দুর্নীতি করে নিজ নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন।

অভিযোগ রয়েছে, এডি মাহবুবুর রহমান নিজের স্ত্রী এবং পিতা ও ভাইবোনদের নামে বেনামে সম্পদ গড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঢাকায় নিজ একাধিক ফ্ল্যাট এবং পিরোজপুর সদরের বিভিন্ন এলাকায় সম্পদের মালিক বনেছেন। দেখা মনে হবে দুধে দোয়া তুলসি পাতা। আসলে তিনি দূর্নীতির বরপুত্র।

অনুসন্ধানি প্রতিবেদন সুত্রে জানা গেছে, ১৯৯৩ সালে এসএসসি পাস করা সার্টিফিকেটে তার নাম ছিল মো. মাহবুবুল আলম। কিন্তু পরে তিনি সুকৌশলে অর্থের বিনিময়ে বয়স কমিয়ে মাদরাসায় ভর্তি হয়ে নাম পরিবর্তন করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, বয়স ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে চাকরি করার অভিযোগ প্রমাণিত হলে কারও চাকরি থাকার কথা নয়। কারণ একজনের জন্ম ১৯৭৬ সালে। তিনি যদি ১৯৮৩ সালে জন্ম দেখিয়ে বয়স কমান তা একধরনের জালিয়াতি। অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ততকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিছুদিন না যেতেই সে তদন্তের কার্যক্রম অবৈধ অর্থের লেনদেন ও অদৃশ্য রহস্যময় কারনে মূখ থুবড়ে পরে।

এ দিকে, অভিযোগের বিষয়ে বিআরটিএর সহকারী পরিচালক(ইঞ্জি:) মো. মাহবুবুর রহমান বলেন, তিনি প্রথমে স্কুলে লেখাপড়া করলেও পরে মাদরাসায় লেখাপড়া করেছেন। তিনি মাদরাসার সার্টিফিকেট দিয়ে বিআরটিএতে চাকরিতে যোগ দিয়েছেন। এসএসসি সার্টিফিকেটে তার নাম মাহবুবুল আলম এবং জন্ম ১৯৭৬ সালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সার্টিফিকেটটি তার নয় বলে অস্বীকার করে। প্রকৃতপক্ষে তার নাম মাহবুুবুর রহমান। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

অথচ সম্প্রতি সময়ে তার বিরুদ্ধে ফের ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে,  যা শুনলে সকলে শিওরে উঠার মতো চাঞ্চল্যকর তথ্য প্রমান মিলেছে।