নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে একই দিন বিকেলেই তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের মিন্টু রোডস্থ ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





































































































