শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

দীর্ঘদিনের দাবি-দর-কষাকষির পর

অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। রাজধানীর সেগুনবাগিচায়, নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে, চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে, অনুষ্ঠিত হয় চতুর্থ সভা।

২৪ নভেম্বর শুরু হওয়া এই বৈঠক গড়ায় ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। টানা প্রায় ১২ ঘণ্টার আলোচনায় উঠে আসে শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন প্রস্তাব। চলে আলোচনা ও দরকষাকষি।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১’এ ২১ হাজার ৫শ’, গ্রেড-২’এ ২০ হাজার এবং গ্রেড-৩’এ ১৯ হাজার ২শ’ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন মজুরি। এই তিনটি গ্রেডে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। তবে, সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ‘গ্রেড-৪’ নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত হয়। ছয় সদস্যের মধ্যে চার ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে, আর ১৮ হাজার টাকার পক্ষে পড়ে দুটি ভোট। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ‘গ্রেড-৪’এ মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।

নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। তবে দ্রুততম সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি।

মালিকপক্ষ বলছে, শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত এসেছে। অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে পোশাকশিল্পকে টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো। দ্রুতই প্রকাশ করা হবে প্রজ্ঞাপন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ কমে আসবে, স্বাভাবিক হবে উৎপাদন কার্যক্রম।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...