সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কুলাউড়া, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, ভারত, মৌলভীবাজার, সিলেট
কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ই জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ-বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (১২ই জুন) বিকেলে দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হন মুজিব। তিনি উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































