সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, রাজশাহী
রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

অনলাইন ডিজিটাল ডেস্ক।।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে প্রত্যাহার করে মঙ্গলবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে, নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককেও (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































