না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ
- আপডেট সময়- ০৪:২২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় মিথ্যা মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শালিস বৈঠক থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক কারবারি সোহরাব গাংয়ের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী বাড়িঘর হামলা, ভাংচুরসহ গৃহকর্তী ফরিদা বেগম (৪৮) কে, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ফয়সাল আহমেদ (৩০), পিতা- মোঃ তাওলাদ হোসেন, সাং- রায়ের বাগ, লাঙ্গলবন্দ, ধামগড়, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, (১) মোঃ সোহরাব (৪৮), পিতা- মৃত ইদ্রিস আলী, (২) মোঃ সোলাইমান (৩০), পিতা- মোঃ দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন।
অভিযোগ সূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি এলাকায় একটি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার বিচারের নামে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে, ঘটনার আগেই অভিযুক্ত সোহরাব সুকৌশলে মোবাইল চোরের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে রফাদফা বা মিমাংসা করে ফেলে।
পরবর্তীতে শালিস বৈঠকে বিষয়টি উঠলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং সন্ত্রাসী বাহিনী বাড়ি ঘরে হামলা চালিয়ে মারধরসহ লুটপাট করে, এসময় বাড়িতে থাকা এক নারীকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে।
ভুক্তভোগীদের অভিযোগ ও বক্তব্য অনুযায়ী, সন্ত্রাসী সোহরাব তার সহযোগীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে, আসবাবপত্র তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যাহার মূল্য ও ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমান ৬,০০,০০০ টাকা । এ সময় তাওলাদ হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৮) কে, বেধরক মারধর করা হয়।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহরাবের বিরুদ্ধে মাদক কারবারি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি একাধিক মামলার আসামি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ট তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পুলিশ বলছে, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































