সাবেক ছাত্রনেতা সেলিম রেজার ২৯তম মৃত্যু বার্ষিকী আজ
- আপডেট সময়- ০৫:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র দেওভোগের কৃতি সন্তান সেলিম রেজার ২৯তম মৃত্যু বার্ষিকী আজ।
যথায়োগ্য মর্যাদায় দেওভোগ জুড়ে তার মৃত্যু বার্ষিকী পালন করা হবে।তার ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ নিজ বাসস্থানসহ মসজিদ মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দুস্থ এতিম অসহায় মানুষের মাঝে তবারক বিতরন করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সেলিম রেজা একজন ত্যাগী ছাত্র নেতা ও তুখোড় বলিষ্ঠ কন্ঠস্বর ও নিষ্ঠাবান বিচক্ষণ ব্যাক্তিত্ব, অন্যায়ের সাথে আপোষহীন নেতৃত্ব।
তিনি ১৯৯৭ সালে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পরেন। একই বছর ৩০শে মার্চ তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
তিনি দেশ ও জেলার মানুষের কল্যানে নিজেকে উৎস্বর্গ করেছেন। স্বাধীনতার মাসে এই গুনী ব্যক্তি মৃত্যু বরন করেন।
সাবেক এই ছাত্র নেতা মরহুম সেলিম রেজার ২৯তম মৃত্যু বার্ষিকীতে এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন তার রেখে যাওয়া পরিবারবর্গ ও আত্মীয় স্বজনরা।
সেলিম রেজা ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন। একাধারে তিনি একজন মেধাবী শিক্ষার্থীরা ছিলেন।
তিনি নগরীর দেওভোগস্থ একটি সম্রান্ত পরিবারের সম্তান ছিলেন। জীবদ্বশাস তিনি স্ত্রী ও ৫ ভাই ৪ বোনের মধ্যে তিনি পরিবারের ৪র্থ সন্তান।
মহান এই ব্যক্তির মৃত্যু বার্ষিকীতে তার মাগফেরাত জন্য দোয়া কামনা করেছেন, তার ভ্রাতা, বশির, কামাল, সোহেল এছাড়াও ভাগিনা সুমন লিয়ন,সানি, ঈমন, লিংকন ও ইফতি, এবং ভাতিজা রিফাত শিফাত, ইফাস, ইসান, হিমেল। নাতি সোহেব, মাহি, মুহিব নিহাল সহ আরও অনেকে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ










































































































































































