সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, খুলনা, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই আ’লীগ নেতা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় অংশ নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা জানানো শেষে ফেরার পথে পৌরপার্কের সামনে থেকে ওই দুই নেতাকে আটক করে পুলিশ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু সাংবাদিকদের বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তারা সেখানে একত্র হয়েছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ









































































































































