সাঈদীর জানাজা সম্পন্ন, দাফন হবে পারিবারিক কবরস্থানে
- আপডেট সময়- ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৩৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি।।
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে নিজ গ্রামের বাড়ীতে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টায় পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী গাড়িটি ঢাকা থেকে পিরোজপুরে পৌঁছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।
এর আগে রবিবার (১৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য আনা হয়েছিল দেলাওয়ার হোসাইন সাঈদীকে। আগের দিন বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার দেখা দিলে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































