সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, র্যাব
ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মিন্টু (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক অর্থ আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরির অভিযোগে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানিয়েছে, ফেনীর আলোচিত অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































