শিরোনাম
সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১

বিএনপি নেতা চাচা-ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা..!

 

বিশেষ প্রতিবেদনক।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে খূনের মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) খুনের মামলার বাদী নিহত ফজলুর মেয়ে ফারজানা আক্তার নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজা নোবেলসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন রবিন, মিলন ও অনন্ত।

এজাহার সূত্রে আরও জানা যায়, গত ১৭ জুলাই রাতে গোদনাইল সৈয়দপাড়ায় কয়েকজনের সংঘবদ্ধভাবে একটি মেয়েকে মারধর করছিলেন। এ সময় ফজলু তাদেরকে বাধা দিয়ে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা তার ওপর চাড়াও হয়ে হামলা চালান। এক পর্যায়ে সংঘবদ্ধ গ্রুপটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিল-ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর আহত ও রক্তাক্ত জখম করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত ফজলুকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সকালে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিত হামলার করনেই ফজলুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, নিহত ফজলু অপর একটি হত্যা মামলার বাদী, এমনকি মামলাটি এই মামলার কয়েকজন আসামী সম্পৃক্তা রয়েছেন বলে বাদী পক্ষ থেকে স্পষ্ট জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলাটি করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরও বিস্তারিত আসছে..

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...