শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু: রয়টার্স

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু শুক্রবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই সিদ্ধান্তের কথা সামনে এলো।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে শেখ হাসিনার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড প্রদান করেন। নির্বাসনে থাকা অবস্থাতেই তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
তবে, সম্প্রতি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার খবর প্রকাশ্যে আসার পর, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর ক্ষমতাচ্যুত সরকারের শেষ সহযোগীদের উচ্চপদ থেকে অপসারণের তীব্র জনদাবি তৈরি হয়।

সূত্র মতে, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন।

শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন স্থায়ী প্রার্থী নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গেছে।

রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও এই দেশে পদটি প্রধানত আনুষ্ঠানিক। মূল নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতে। ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দিতায় ৫ বছরের জন্য নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ইঙ্গিত দিয়েছিলেন যে, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর পরই তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...