সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও থানাধীন পশ্চিম ভাদিতলা এলাকা থেকে অপহরণ মামলার এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর জাদিমুড়া ক্যাম্প। এ সময় মামলার প্রধান আসামি ছালামত উল্লাহ (২৬)-কে গ্রেফতার করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কক্সবাজারে দায়ের করা সিপি মামলা নং-১৫২/২০২৬ (তারিখ: ২০ জুলাই ২০২৬)-এর ভিকটিম নুর বানু (১৪) গত ১৫ জুলাই ২০২৬ তারিখে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াংছড়িপাড়া এলাকা থেকে অপহৃত হন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস মণ্ডলের নেতৃত্বে এপিবিএনের একটি দল ১২ আগস্ট সন্ধ্যায় ঈদগাঁও থানার পশ্চিম ভাদিতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি ছালামত উল্লাহকে আটক করে।
উদ্ধারকৃত ভিকটিমকে ১৩ আগস্ট ধর্ষণ-সংক্রান্ত ডাক্তারি পরীক্ষার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নির্দেশে ভিকটিমকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতের আদেশ অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১৩ আগস্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































