শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন

অনলাইন ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।

 

 

বিশ্বকাপ জয়ের রাতেই ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জয়ের পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা রোহা।

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়েছিল ইতালি। ওই সময়েই ইউরো ২০২০ এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে আজ্জুরিরা। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ড স্পর্শ করে স্পেন। এরপর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩৮তম অপরাজিত ম্যাচের মাধ্যমে এককভাবে নতুন রেকর্ড গড়ে দলটি।

এবারের বিশ্বকাপে সাতটি ক্লিন শিট রেখে নতুন নজিরও গড়েছে স্পেন। বিশ্বকাপের পুরো আসরে মাত্র একটি গোল হজম করে শিরোপা জেতা প্রথম দল এখন লা রোহারা।

স্পেনের জন্য দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫ ম্যাচ হারেনি তারা। সেই সময়ই জিতেছিল ইউরো ২০০৮-এর শিরোপা।বর্তমান অপরাজিত এই যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর আর কোনো ম্যাচে ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে হারেনি স্পেন। যদিও নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের হারকে ড্র হিসেবে গণ্য করা হয়। তাই অপরাজিত থাকার ধারাবাহিকতায় সেটির প্রভাব পড়েনি।

এই, ৩৮ ম্যাচের অপরাজিত যাত্রায় রয়েছে স্পেনের ইউরো ২০২৪ জয়ের অভিযান এবং সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ জয়ের গৌরবময় অধ্যায়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...