সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত
- আপডেট সময়- ০৯:১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো চীফ।।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি কার্গো জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ হতাহতের দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকদের মধ্যে দুজনের পরিচয় সনাক্ত করা গেছে। তারা হলেন– সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)।
শিপইয়ার্ডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
জানা গেছে, ওই শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রথমে খবর ছড়িয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে ৩ জন মারা গেছেন। অসুস্থ আছেন আরও বেশ কয়েকজন।’
এঘটনায় কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, শিপইয়ার্ডে পুরোনো এলএনজিবাহী একটি জাহাজ ভাঙার কাজ চলছিল। জাহাজের ভেতরে একটি বদ্ধ রুমে কাজে নামেন কয়েকজন শ্রমিক। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন সবাই। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের হাসপাতালে পাঠানো হয়।
দুপুর দেড়টার সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তদন্ত মো. আলমগীর বলেন, ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।এছাড়াও গুরুতর আহত বাকীদের আশংকাজনক ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































