সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































