শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু

 

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এই দুই শিশুর হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে মরদেহ ভেসে ওঠলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে শনিবার বিকেলে পৌর শহরের হাজি সোনা মিয়া রোডের শফিকুল হকের বাড়ির পুকুরে দুইটি শিশু খেলা করছিল। হঠাৎ খেলতে গিয়ে একটি শিশু পানিতে পড়ে যায়। তার সঙ্গে খেলতে থাকা অপর শিশুটি অন্যদের ডেকে আনলে সেখানে উপস্থিত প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু সোনা মিয়া সড়কের বাসিন্দা মো. ইদ্রিস আলীর শিশুকন্যা জামিনা ফেরদাউস জারা (২)।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, সকালে ও বিকেলে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মৃত্যুবরণ করেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, খেলতে গিয়ে শিশুরা পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...