শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি।

শুক্রবার (২২ মে) ভোররাত ২টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ছুরিসহ ওই যুবককে  আটক করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার যুবকের নাম আব্দুর রহিম(২৯)। কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলার কামালদি গ্রামের নাসিরউদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, আগের দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক আমিনুল ইসলামের (৪৮) গলায় ছুরিকাঘাত করে পালায় দুর্বৃত্তরা।এ ঘটনায় আহত আমিনুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অটোরিকশা চালক আমিনুল গাইবান্ধা জেলার বাসিন্দা, কিন্তু তিনি ভাড়া থাকতেন নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায়।

র‌্যাব আরও জানায়, ঘটনার দিন দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠে। কাশীপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে তার গলার একটি গুরুত্বপূর্ণ শিরা কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...