শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জে ভূমি সেবা নিশ্চিত করতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন।

আগামী ১৯ মে( মঙ্গলবার) থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সকল তথ্য জানান।

জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেন, “আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমিসেবা ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর এবং উন্নততর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের সেবার মানোন্নয়ন এবং দ্রুত সেবা নিশ্চিত করা।

ডিসি জানান, আগামী ১৯ মে সকালে খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

এছাড়াও, সকাল ১০টায় ভূমি ভবনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে “স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি: পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর, নাগরিক সেবার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

তিন দিনব্যাপী এ মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সংক্রান্ত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হবে। সেবার মধ্যে থাকবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও কর পরিশোধে সহায়তা, ই-নামজারি আবেদন গ্রহণ ও পরামর্শ প্রদান, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপির আবেদন সংক্রান্ত তথ্যসেবা এবং ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ সরবরাহ কার্যক্রমে সহায়তা। এছাড়া বিভিন্ন অনলাইন ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও পরামর্শও প্রদান করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...