শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

পটুয়াখালীতে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে (৩৮) পটুয়াখালীর দুমকী থেকে আটক করেছে পুলিশ। প্রতিপক্ষের ধাওয়ায় টোল না দিয়ে পালানোর চেষ্টার সময় তাকে আটক করে দুমকী থানা পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় বুধবার তিনি সপরিবারে কুয়াকাটায় অবস্থানকালে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রতিপক্ষ টের পেয়ে তাকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত প্রাইভেটকারযোগে অবস্থান ত্যাগ করেন। কুয়াকাটা থেকে দ্রুত আসার সময় ব্রিজের টোল না দিয়ে তিনি পালিয়ে আসেন। ঘটনাটি লেবুখালি টোলে জানালে তারা স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুমকী থানায় নিয়ে আসে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কচুয়া উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...