শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপির ‘দুই নেতার সংঘর্ষের আভাসে ১৪৪ ধারা জারি 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার মোটরসাইকেল শোডাউনের মাঠে নামতে চলেছে। দল থেকে বহিষ্কৃত এক নেতা ও দলীয় মনোনয়নপ্রাপ্ত অন্য নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের আভাসেই রোববার (৯ নভেম্বর) সারা দিনের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল স্পষ্ট করে দিয়েছেন, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা ও সংলগ্ন এলাকায় কোনো ধরনের সমাবেশ, মিছিল, অস্ত্র বহন বা মাইকিং করা যাবে না। পাঁচজনের বেশি মানুষ একত্রে জমায়েত হতে পারবেন না।
এই কঠোর আদেশের পেছনে কাজ করেছে রাজনৈতিক অঙ্গনের তীব্র উত্তেজনা। একই দিনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার ও বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদের সমর্থকরা আলাদাভাবে মোটরসাইকেল শোডাউনের ডাক দিয়েছিলেন। এটিকে ঘিরেই দুই গ্রুপের মধ্যে হানাহানির শঙ্কা তৈরি হয়।
এই সংকটের সূত্রপাত বিএনপিরই দুটি পরস্পরবিরোধী সিদ্ধান্ত থেকে। ২৪ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিশাদকে সব পদ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু মাত্র কয়েক দিন পরই, ৩ নভেম্বর, সেই একই আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা আসে ফারুক আলমের নাম।
বিএনপির একাংশের নেতা-কর্মীদের দাবি, নিশাদ কখনোই দলের সক্রিয় রাজনীতির অংশ ছিলেন না। তিনি বগুড়ার প্রভাব খাটিয়ে জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব বাগিয়ে নেন। এই অভ্যন্তরীণ কোন্দলই এখন রাস্তায় সংঘর্ষের রূপ নিতে চলেছে।
স্থানীয় পুলিশ এখন সতর্ক। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, দুই গ্রুপের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য শক্ত প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন তারা। ১৪৪ ধারা ভাঙার কোনো প্রচেষ্টাকেই প্রশাসন নমনীয়তা দেখাবে না
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...