শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

বন্দরে মাসুম হত্যা মামলার অন্যতম আসামি ‘জামাই রানা’ ফতুল্লায় গ্রেপ্তার

 

 

স্টাফ রিপোর্টার।।

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাসুম হাওলাদার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই সূত্রে জানা গেছে,  রোববার (২৩ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর ওয়াপদার পুল এলাকা থেকে হত্যা মামলার আসামী রানাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার রানা বন্দর থানার নোয়াদ্দা খানকারবাড়ি এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, ২০২২ সালের ৫ই নভেম্বর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাসুম হাওলাদার। এর দুই দিন পর, ৭ নভেম্বর সকালে বন্দর থানাধীন কুশিয়ারি এলাকার চন্ডীতলা নামক কবরস্থানের পূর্ব পাশে একটি খালের পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহত মাসুমের স্ত্রী শিরিন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পিবিআই পুলিশ সুপার(এসপি) মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পলাতক আসামি রানা হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তারকৃত আসামির ৭ দিনে রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...