শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা 

অবশেষে ভূল বোঝাবুঝি অবসান

নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎

 

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি।।

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গা মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে নিট কনসার্ন গ্রুপের মনা ওরফে মনিরসহ আটক দুজনকে আপসনামার ভিত্তিতে ছেড়ে দিয়েছে পুলিশ।মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতার ভিত্তিতে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

‎প্রসঙ্গত,গত ‎বুধবার দুপুরে নিট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়।

পরবর্তীতে রাতে দুপক্ষের মধ্যে আপস মিমাংসা ও মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, তারা দুপক্ষের মধ্যে আপোস-মীমাংসায় পৌঁছেছে।

☞ কেউ কারও কাজে বাধা দেবে না এবং

☞ মন্দিরে নিয়মিত পূজা চলবে– এমন সমঝোতা হয়েছে। পরে মুচলেকা দিলে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়।

‎‎তবে, আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস ও লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা মন্দিরের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এতে মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন বাধা দিতে পারবে না।

এছাড়া, মন্দিরের সামনে অস্থায়ী একটি প্যান্ডেল দুদিনের মধ্যে মিল কর্তৃপক্ষের নিজ খরচে নির্মাণ করে দেওয়ার কথা রয়েছে। মন্দিরের বিদ্যুৎ ও সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। মন্দিরে প্রবেশপথের প্রধান ফটকের চাবি থাকবে উভয় পক্ষের কাছে। মন্দিরের জমি সংক্রান্ত বিরোধ আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক(ডিসি) ও পুলিশ সুপারের(এসপি) সহযোগিতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

‎উভয় পক্ষের আপসনামায় উল্লেখ করা হয়, শত বছরের পুরোনো এ মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। জমির মালিকানা ও পরিচালনা নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

➤ আপসনামায় কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

‎উল্লেখ্য যে,এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা এবং ভেতরের সাজ সজ্জায় ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নিট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে।‎

‎মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নিট কনসার্ন গ্রুপের ডাইরেক্ট মনিরের নেতৃত্বে লোকজন আগের তালা সরিয়ে নতুন তালা লাগান।

এ সময় পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সাজ সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। প্রত্যক্ক্ষদর্শী ও স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

‎‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গত বুধবার সন্ধ্যায় জানান, মন্দির কমিটি ও নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত জটিলতা এবং মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে বলে নিশ্চিত করেছেন।