শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল এবার রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা  অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজ নির্বাহী প্রকৌশলী টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল এবার রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা

জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবল (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনাটি ঘটে।

ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন তারা।

গতকাল রাতে থানার দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। পথে নির্জন স্থানে অজ্ঞাত দুই তরুণ তাঁকে অপহরণের চেষ্টা চালান।

নারী পুলিশ সদস্যের স্বামী বলেন, থানায় ডিউটি শেষ করে প্রায়ই তাঁর স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। গতকাল রাত আটটার দিকে থানা থেকে তাঁর স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তাঁর (স্ত্রীর) মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।

এই পুলিশ কনস্টেবল আরও বলেন, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেবেন তাঁরা।

ঘটনাস্থলের কাছে স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি বলেন, হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজনের মতো তিনি ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে তাঁরা চিনতে পারেন। পরে থানা–পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল অন্ধকার ছিল। ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...