শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল এবার রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল এবার রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬

এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক।।
রাজধানীর বনানী, আদাবর ও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯ টা ৫৫ মিনিটে আদাবরের শেখেরটেক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে রাত ১১ টার দিকে বনানী থানার মহাখালী বাস স্ট্যান্ড এবং শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, রাত ঠিক ১১ টার কিছু সময় আগে মহাখালী বাস স্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) ইবনে মিজান জানান, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আদাবর থানা শেখেরটেক ৯ নম্বর রোডে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এরপর রাত সাড়ে এগারোটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ভোট সংবাদ পাওয়া যায়নি।

এর আগে শেরেবাংলা নগর থানার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুনের ঘটনা ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে