বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, রাত ঠিক ১১ টার কিছু সময় আগে মহাখালী বাস স্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) ইবনে মিজান জানান, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আদাবর থানা শেখেরটেক ৯ নম্বর রোডে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এরপর রাত সাড়ে এগারোটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ভোট সংবাদ পাওয়া যায়নি।
এর আগে শেরেবাংলা নগর থানার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুনের ঘটনা ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে
