শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে অর্থদন্ড মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে অর্থদন্ড

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

 

গ্রেপ্তার অভিযুক্ত ইমন ও ছুরিকাঘাতের চিত্র। ছবি: কোলাজ সমকালীন কাগজ

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

কুষ্টিয়ায় নিজ বাসার সামনে অপেক্ষারত স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।

প্রসঙ্গত,এর আগে ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে দেখা যায়নি।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। এ সময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর দ্রুত তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থা ভালো আছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...