শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে অর্থদন্ড সওজ’র অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি-ইউএনও রাজধানীর মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ফের বিতর্ক’ এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চ ছাড়লেন সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে অর্থদন্ড সওজ’র অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি-ইউএনও রাজধানীর মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ফের বিতর্ক’ এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চ ছাড়লেন সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট

 

 

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। ছবি:

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

​সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বৃষ্টি থামার পর হঠাৎ করেই জালকুড়ি এলাকার ঝুটপল্লীতে ঝুটের গোডাউনে আগুন জ্বলে ওঠে। গোডাউনগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য ওয়েস্টেজ কাপড় থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে এবং আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যায়। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে  আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় প্রচণ্ড বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণের পথে রয়েছে।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, জালকুড়ি ঝুটপট্টিতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...