রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি প্রাইভেটকারটির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।