
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা যুবলীগের সহ-সাধারন সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাস (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(৭ নভেম্বর) রাতে তাদের কে গ্রেফতার করা হয় বলে
জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জানা গেছে, গ্রেফতারকৃত মনির হোসেন ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার মৃত ইউনুস সর্দারর পুত্র ও মাহমুদুল হাসান আলমাস একই থানার মধ্য সস্তাপুরের ছমির উদ্দিন ঢালীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) অভিযান চালিয়ে থানা যুবলীগের সহ-সাধারন সম্পাদক মনির হোসেনকে গ্রেফতার করে।
পরবর্তীতে ঐ একই টিম রাত দশটার দিকে মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রজন্মলীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে গ্রেফতার করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, তাদের দু’জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া শ্রমিক অসোন্তষের ঘটনার সাথে তাদের কোন ধরনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।