শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মীরসরাইয়ে শিশুধর্ষণ মামলার পলাতক আসামি উখিয়া থেকে গ্রেফতার

ফরহাদ রহমান,
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।।
চট্টগ্রামের মীরসরাইয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মকবুল (৬০) কে কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ দল। শনিবার (২ নভেম্বর) বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, ২০২৫ সালের ১ অক্টোবর মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকায় দিনমজুর পরিবারের শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে পলাতক হয় আসামি মকবুল। শিশুটি তার পরিবারের পরিচিত হওয়ায় তাকে ‘নানা’ বলে ডাকত। ঘটনার সময় ভিকটিমের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে শিশুর কান্নার শব্দ পেয়ে তিনি মকবুলের ঘরের দরজা ধাক্কা দেন। দরজা খুলে ভেতরে ঢুকে শিশুটিকে অচেতন অবস্থায় নগ্ন দেখে চিৎকার শুরু করলে মকবুল সুকৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ধর্ষণের আলামত নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, ঘটনার পর থেকে মকবুল দাড়ি কেটে ছদ্মবেশ ধারণ করে কক্সবাজারে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর গোয়েন্দা নজরদারি এবং র‌্যাব-১৫ এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মকবুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া (হামজার টিলা) এলাকার মৃত হামিদের ছেলে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...