শিরোনাম
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

ফের ১৪ জেলায় নতুন ডিসি

 

আগের দিন মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল..”

 

অনলাইন নিউজ ডেস্ক।।

আসন্নবর্তী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জন প্রশাসনসহ অন্য দপ্তরে চাকুরিরত।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তাদের মধ্যে দুজনকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং বাকিদের ফিরিয়ে আনা হয়েছে। আর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ১২ জনকে ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার মধ্যরাতে একসঙ্গে ১৫ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।নতুন ডিসি পাওয়া জেলাগুলো হল- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
তাদের মধ্যে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলের ডিসি করা হয়েছে।

অপরদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ, খুলনা জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের ডিসি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিক আরিফ উজ জামানকে গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গা, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়াকে জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহ, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...