অনলাইন নিউজ ডেস্ক।।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার(৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
প্রসঙ্গ উল্লেখ্য যে, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরবর্তীতে, গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আইভীকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাইকোর্টের এই জামিন আদেশের ফলে তার কারামুক্তির পথে আর কোনো বাঁধা থাকলো না।