শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

না’গঞ্জ জেলা প্রশাসকের তথ্য ব্যবহার করে প্রতারণার দায়ে যুবক আটক

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. রিয়াজ হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, এ ব্যাপারে গত মঙ্গলবার (৪ নভেম্বর)  জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে “ডিসি, নারায়ণগঞ্জ” নামে আইডি খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে নানানভাবে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা আদায় করে আসছিল।
ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়।

অভিযানে ও-ই দিনই (৪ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে সদর উপজেলার ফতুল্লা থানাধীন খানপুর এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ হোসেন (৩৭), কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ  থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে নানান ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।এরপর তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন জেলা নাজির । আটক যুবককে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...