শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে দেশ স্থিতিশীল হবে: সেনাসদরের বার্তা

সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে এবং দেশের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করছে..!

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

দেশের জনগণের মতোই বাংলাদেশ সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এমন নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে মন্তব্য করেছেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। আমরা আশাকরি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।”
তিনি আরও জানান, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যে রূপরেখা প্রণয়ন করেছে, সেটার ওপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। সীমিত আকারে চলমান প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনের সময় তাদের করণীয় বিষয়গুলোকেই ফোকাস করা হচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উল্লেখ করে বলেন, “আমরা বলে থাকি ‘উই ট্রেইন এজ উই ফাইট’।”

গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় বাইরে নিয়োজিত রয়েছে এবং নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও বাইরে থাকতে হলে তাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মাইনুর রহমান বলেন, “এর পাশাপাশি গত ১৫ মাস যে চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। এজন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...