শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

টেকনাফে পৃথক অভিযানে চিহ্নিত ২ আসামি গ্রেপ্তার

 

ফরহাদ রহমান, কক্সবাজার প্রতিনিধি।।

 

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বহু মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা, অপরজনের বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডারসহ ৫টি মামলা।

১৫ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টেকনাফ থানার একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত আত্মসমর্পণকারী মাদক কারবারিদের মধ্যে অন্যতম নুরুল হুদা (৪৬)–কে গ্রেফতার করে। তিনি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও লেদা এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশের নথি ও পিসিপিআর যাচাইয়ে উঠে আসে—তার বিরুদ্ধে রয়েছে ১৬টি মাদক মামলা, ১টি অপহরণসহ খুন মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি মানিলন্ডারিং মামলা, ৪টি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মামলা এবং ২টি নাশকতা ও বিস্ফোরক মামলা। মোট ২৮টি মামলার আসামি নুরুল হুদাকে তদন্তাধীন তিন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ১২ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ৩টার দিকে অপর এক অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডার মামলা, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক মামলা, মানব পাচার এবং মাদক মামলা—মোট ৫টি মামলা।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...