শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

দেশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে এসপির দায়িত্ব বণ্টন

নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য..!! 

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

দেশের ৬৪ জেলায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দায়িত্ব পালনকারী ৬৪ জেলার এসপিকে ভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হবে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৬৪ জেলার এসপিদের মধ্য থেকে ১৫ জনকে উঠিয়ে নতুন ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া বাকি ৪৯ জনকে বর্তমান জেলায় না রেখে অন্য জেলায় দায়িত্ব দেওয়া হবে।

সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। সেখানেই ৬৪ এসপির মনোনয়ন দেওয়া হয়।

এ বিষয়ে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এ বৈঠকটি করে। এ কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ কমিটির সদস্যসচিব।

এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।
সূত্র জানায়, গত শনিবার বিকেল ৪টায় সভাটি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকটিতে নির্বাচনকালীন এসপি নিয়োগের বিষয়ে আলোচনা হয়। এ সময় কারা হতে পারেন এসপি তাদের তালিকা ধরে আলোচনা করা হয় বলে জানা গেছে। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারি হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, ৬৪টি জেলাকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছে ২৭টি, বি ক্যাটাগরিতে ২৮ ও ৯টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে। বর্তমানে যে ৬৪ জন এসপি দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে থেকে ১৫ জনকে বাদ দিয়ে নতুন যে ১৫ জন নিয়োগ পাবেন তাদের নিয়ে লটারি করা হয়। লটারিতেই নির্ধারিত হয় কে কোন জেলার এসপি হবেন। এই এসপিরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...