শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা

 

আড়াইহাজার থানা। ছবি: সংগৃহীত

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশন্দদী সড়কে গভীর রাতে সিএনজিচালিত অটোরিকশায় টহল পুলিশ সদস্যদের গাড়িতে হানা দেয় একদল ডাকাত। এক পর্যায়ে ভেতর থেকে বেরিয়ে এলো পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজারের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি রামদা।

পুলিশ সূত্রে জানা গেছে, এই এলাকায় ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড প্রতিরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা।

টহল গাড়িটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে হঠাৎ আক্রমণ করে একদল ডাকাত। ডাকাতি চেষ্টার বিষয়টি বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ করেন পুলিশ সদস্যরা। এসময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন।

এরপর পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে গেলেও ধস্তাধস্তিতে কনস্টেবল মারুফ আহত হন।

এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল হামলা চালায়। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে ভিতরে থাকা পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...